#Quote
More Quotes
ফাল্গুনের সুরে প্রেমের গুনগুন, হৃদয়ে বেজে উঠুক নতুন রাগিণী।
ফাল্গুনের আগুন লেগেছে নবীন হৃদয়ে, সেজেছে বসন্ত আজ পলাশের রঙে।
ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে দিল তারে বনবীথি কোকিলের কলগীতি ভরি দিল বকুলের গন্ধে - রবীন্দ্রনাথ ঠাকুর
হে কবি! নীরব কেন-ফাল্গুন যে এসেছে ধরায় বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়? - সুফিয়া কামাল
ফাল্গুনের এ হাওয়ায় গাছের নতুন পাতা নিয়ে, গাছ যেন পেলে এক নতুন জীবন।
কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হল তার সাধ।
কি কর শ্বশুর মিছে খেটে ফাল্গুনে এঁটে পোত কেটে বেড়ে যাবে ঝাড়কি ঝাড় কলা বইতে ভাংগে ঘাড়।
ফাল্গুনের দুপুরে পাখির কলতানে ফুলের সুবাসে আজ মেতে উঠেছে মন, বলনা সখি কি হবে এখন।
ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ আমার আপনহারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ – রবীন্দ্রনাথ ঠাকুর
ফাল্গুনে মিষ্টি গন্ধে ভরে উঠুক সবার জীবন, রঙিন হয়ে উঠুক সবার জীবন। সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।