#Quote
More Quotes by Zunayed Evan
যত দূর যেতে হয়,হারিয়ে গেলে ফিরে আসা ততটাই কঠিন।সেই কঠিনকে মেনে নিলে হারানো খুব সহজ।
মানুষটাকে চাইলে ভালোবাসা হারাতে হবে। আর ভালবাসা চাইলে’ মানুষটাকে হারাতে হবে।
একজন অচেনা মানুষের চেনা দৃষ্টি আর একজন চেনা মানুষের অচেনা দৃষ্টি-এই দুটা ব্যাপার খুব ভয়াবহ । প্রথমটিতে মিথ্যাকে সত্য আর দ্বিতীয়টিতে সত্যকে মিথ্যার মতো মনে হয় ।
আমরা প্রবেশ করি অনুমতি নিয়ে,আর বিদায় নেই অনুমতি ছাড়া।
মানুষ চিনতে ভুল করলে লজ্জার কিছু নাই,কারন অমানুষ গুলো দেখতে অবিকল মানুষ এর মতই।
পৃথিবীতে যেখানে সুখ আছে, সেখানে নিষেধ আছে। একটা সুখ মানে একটা নিষেধ অমান্য করার ফল।
মুক্ত মানুষ বলে আসলে কিছু নেই। জীবনের কাছে সবাই বন্দী আর মৃত্যুর কাছে জীবন বন্দী !
উনিশে বাড়ি ফেরার সময় রোজ এক গুচ্ছ রজনীগন্ধা নিয়ে আসা মানুষটাই পঞ্চাশের পর বাড়ি ফিরবে রোজ ওষুধপত্র নিয়ে। উনিশের প্রেম পত্রটাই যেন একটা সময় এসে থামবে প্রেসক্রিপশনে ! উনিশে মাথায় হাত বুলিয়ে চুলের প্রশংশা করা মানুষটা ষাটে এসে হাত বুলিয়ে প্রেশারের খোঁজ নিবে। কি সাংঘাতিক, তাই না?!!
ভেঙ্গে পড়া মানে গড়ে উঠার প্রথম ধাপ।
বৃহৎ আনন্দ থেকে সংক্ষিপ্ত সুখ উত্তম। কেননা উভয়ই তার সমপরিমাণ দুঃখ ফিরিয়ে দেবে।