Zahir Uddin Swapan
Member of the Bangladesh Parliament
| Date of Birth | : | 29 June, 1960 (Age 65) |
| Place of Birth | : | Gournadi Upazila, Barishal District, Bangladesh) |
| Profession | : | Politician |
| Nationality | : | Bangladeshi |
| Social Profiles | : |
Facebook
|
জহির উদ্দীন স্বপন (Zahir Uddin Swapon) একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে দায়িত্বরত রয়েছেন। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত প্রার্থী হিসেবে বরিশাল-১ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেন এবং বিপুল ভোটে জয় লাভ করেন।
ইতোপূর্বে তিনি বাংলাদেশের ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন (১৯৯৬) এবং ৮ম জাতীয় সংসদ নির্বাচনে (২০০১) বরিশাল-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিনিধিত্ব করেন এবং দুইবারই সংসদ সদস্য নির্বাচিত হন। এর পাশাপাশি তিনি বিএনপি মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবেও দায়িত্বরত ছিলেন।
প্রাথমিক জীবন
স্বপন বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালে খুলনার সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেন। তিনি সরকারি ব্রজলাল কলেজের ভিপি ছিলেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন।
রাজনৈতিক জীবন
জহির উদ্দিন স্বপন ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রার্থী হয়ে বরিশাল-১ আসন থেকে নির্বাচিত হয়ে বিএনপি সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এর আগে স্বপন ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে বরিশাল -১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে বরিশাল-১ থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক কেন্দ্রীয় সভাপতি।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিডিয়া সেলের আহ্বায়ক। বিএনপি কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের (বিএনআরসি) তিনি পরিচালক।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাত্র ২০৩ ভোট পান।
সমালচনা
জহির উদ্দিন স্বপন সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে সংস্কারপন্থি ছিলেন।
Quotes
Total 0 Quotes
Quotes not found.