photo

Yasser Khan Choudhury

Member of the Bangladesh Parliament
Date of Birth : 18 February, 1982 (Age 44)
Place of Birth : Nandail, Mymensingh, Bangladesh
Profession : Politician
Nationality : Bangladeshi
ইয়াসের খান চৌধুরী (Yasser Khan Choudhury) হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৯ আসনে থেকে সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

প্রারম্ভিক জীবন

১৯৮২ সালের ১৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার ,নান্দাইল উপজেলার, মোয়াজ্জেমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আনোয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ আসনে থেকে নির্বাচিত হন ও তার মাতা রাহাত খান চৌধুরী।

কর্মজীবন

ইয়াসের খান চৌধুরী একজন তথ্য প্রযুক্তি বিজ্ঞানী। দীর্ঘদিন বিবিসি টেলিভিশন নেটওয়ার্ক লন্ডনের তথ্য প্রযুক্তি বিভাগে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর নান্দাইল উপজেলার আহ্বায়ক ছিলেন।

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ৮৫৭৬১ ভোট পেয়েছিলেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম আনোয়ারুল ইসলাম ৭১১৬৮ ভোট পেয়েছিলেন। ফলস্বরূপ, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব করে জয়লাভ করেন। পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন।

Quotes

Total 0 Quotes
Quotes not found.