Rashedul Islam (politician)
Politician
| Date of Birth | : | 09 February, 1990 (Age 36) |
| Place of Birth | : | Sherpur, Bangladesh |
| Profession | : | Politician |
| Nationality | : | Bangladeshi |
| Social Profiles | : |
Facebook
|
রাশেদুল ইসলাম (Rashedul Islam) (হাফেজ রাশেদুল ইসলাম নামে পরিচিত) একজন বাংলাদেশী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি।
পরিবারিক জীবন
রাশেদুল ইসলাম ১৯৯০ সালে শেরপুর সদরের বাজিতখিলা ইউনিয়নের কুমরী মুদিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার আবুল কাশেম এবং মায়ের নাম। পাঁচ ভাইবোনের মধ্যে হাফেজ রাশেদুল ইসলাম সর্বকনিষ্ঠ। পারিবারিক জীবনে তিনি ডা. রুকাইয়া বিনতে সেলিমের সাথে ২০২৩ সাল থেকে বিবাহিত জীবনযাপন করছেন এবং ১ সন্তানের জনক।
শিক্ষাজীবন
পারিবারিকভাবে শিক্ষার হাতেখড়ি হওয়ার পরে তিনি কুমরী কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। পরবর্তীতে কুমরী বাজিতখিলা মাদরাসা, ঘোনাপাড়া হাফেজিয়া মাদরাসা এবং ফারুকিয়া দারুসসালাম মাদরাসা থেকে কুরআন হিফজ সম্পন্ন করেন। এরপর তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে দাখিল এবং তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে আলিমে উত্তীর্ণ হন। উচ্চশিক্ষার জন্য তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি কারিগরি শিক্ষাবোর্ড থেকে প্রফেশনাল আইটি বিষয়ে ডিপ্লোমা এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।
রাজনৈতিক জীবন
রাশেদুল ইসলাম ২০০৩ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন। ২০০৩ সালে কর্মী, ২০০৪ সালে সাথী এবং ২০০৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় সদস্য শপথ গ্রহণ করেন। তিনি উপশাখা ও থানা পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, সেক্রেটারি জেনারেল ও ২০২২ সালে কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৩ সালের তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। তিনি বর্তমানে ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি থানার আমীর ও মজলিসে শূরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশাগত জীবনে তিনি ঢাকার একটি স্কিল ডেভেলপমেন্ট কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি উদ্যোক্তা হিসেবে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন। বর্তমানে তিনি একটি প্রকাশনা সংস্থা, হজ্জ-উমরাহ এজেন্সি, অনলাইন নিউজ পোর্টাল, হাসপাতাল, এগ্রো খামার, কনসালট্যান্সি এজেন্সি ও দুটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন।
Quotes
Total 0 Quotes
Quotes not found.