Osman Faruk
Member of the Bangladesh Parliament
| Date of Birth | : | 18 July, 1940 (Age 85) |
| Place of Birth | : | Kishoreganj, Bangladesh |
| Profession | : | Politician |
| Nationality | : | Bangladeshi |
ড. ওসমান ফারুক (Osman Faruk) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কিশোরগঞ্জ-৪ আসন থেকে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য নির্বাচিত হন।
কর্মজীবন
ড. ওসমান ১৯৭০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে হিসেবে যোগ দেন। তিনি সেখানে অপারেশন ও মার্কেটিং বিষয়ে শিক্ষকতা করেন। ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন । বিএনপির হয়ে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সংসদ নির্বাচনে খালেদা জিয়া সরকারের মন্ত্রীসভায় শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান। তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ।
১৯৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের অভিযোগে ড. ওসমানের বিরুদ্ধে ২০১৬ সালে তদন্ত করা হয়েছিলো। তিনি যুদ্ধাপরাধে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।
শিক্ষা জীবন
ওসমান ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরীজ স্কুলে থেকে মেট্রিকুলেশন, ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৬১ সালে অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৯৬৩ সালে তিনি মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইড ফেলোশিপ প্রোগ্রাম-এ অংশ নেন। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্র-টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএস ডিগ্রি অর্জন করেন। ১৯৭০ সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে কৃষি অর্থনীতি বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
ব্যক্তিগত জীবন
ডঃ এম ওসমান ফারুকের পৈতৃক নিবাস কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়ন এর বৈরাটিয়াপাড়া গ্রামে। তিনি ১৯৪০ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করেন। পিতা শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. মুহাম্মদ ওসমান গনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তার মা শামসুন নাহার গনি।
Quotes
Total 0 Quotes
Quotes not found.