Nurul Islam Moni
Former Member of the Bangladesh Parliament
| Date of Birth | : | 25 March, 1952 (Age 73) |
| Place of Birth | : | Barguna, Bangladesh |
| Profession | : | Politician |
| Nationality | : | Bangladeshi |
| Social Profiles | : |
Facebook
|
নুরুল ইসলাম মনি (Nurul Islam Moni) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও বিএনপির ভাইস চেয়ারম্যন। তিনি ১৯৮৮, ১৯৯১ ও ২০০১ সালে মোট তিন বার বাংলাদেশের সাধারণ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের একাদশ সাধারণ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রার্থী মনোনীত হন।
জন্ম ও শৈশব
নুরুল ইসলাম মনি ১৯৫২ সালে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মনিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে তিনি যশোর শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি পাস করেন। পরের বছর ১৯৭৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমএসসিতে ফার্স্ট ক্লাস সহ পাস করেন।
রাজনৈতিক জীবন
নুরুল ইসলাম মনি ১৯৮৮ সালের ৪র্থ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে এরশাদ সরকারের পতন হলে ১৯৯০ সালে সংসদ ভেঙে যায়। পরে ১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে নুরুল ইসলাম মনি আবারো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তিনি সে নির্বাচনেও বিপুল ভোটে জয়লাভ করেন। পরবর্তীতে তৎকালীন বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে নির্বাচনের পর তিনি বিএনপিতে যোগদান করেন। এরপর তিনি বরগুনা জেলা বিএনপির সভাপতিও নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রয়ারির ৭ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি। পরে ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
বিতর্ক
মনিকে ২০০৭ সালের ৪ নভেম্বর বরগুনার একটি আদালত দুর্নীতির মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন। অভিযোগ ছিল, পাথরঘাটায় বিএনপি কার্যালয় নির্মাণে ত্রাণের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। রায়ের পর তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে তিনি ও তাঁর ভাই সাইফুল ইসলাম জামাল বরগুনা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠান।
Quotes
Total 0 Quotes
Quotes not found.