photo

Md Anwarul Islam Sarker

Civil Servant
Date of Birth : 31 December, 1962 (Age 63)
Place of Birth : Rupganj Upazila, Narayanganj District, Bangladesh
Profession : Civil Servant
Nationality : Bangladeshi
আনোয়ারুল ইসলাম সরকার (Anwarul Islam Sarker) বাংলাদেশ সরকারের একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব। বর্তমানে তিনি বাংলাদেশের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রাথমিক জীবন ও শিক্ষা

আনোয়ারুল ইসলাম ১৯৬২ সালের ৩১ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা নুরুল ইসলাম এবং মা সালেহা খাতুন। তিনি ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন

আনোয়ারুল ইসলাম সরকার ৭ম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে ১৯৮৮ সালে কর্মজীবন শুরু করেন। মাঠ প্রশাসনে তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, রেভিনিউ ডেপুটি কালেক্টর, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক এবং রাজশাহীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

এর পাশাপাশি তিনি উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের পরিচালক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব ও যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কাজ করেন। তিনি ২০২১ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

আনোয়ারুল ইসলাম সরকার ২০২৪ সালের ২১ নভেম্বর বাংলাদেশের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ লাভ করেন এবং ২৪ নভেম্বর শপথ গ্রহণ করেন।

Quotes

Total 0 Quotes
Quotes not found.