Ishraque Hossain
Politician
| Date of Birth | : | 05 April, 1987 (Age 38) |
| Place of Birth | : | Dhaka, Bangladesh |
| Profession | : | Politician |
| Nationality | : | Bangladeshi |
| Social Profiles | : |
Facebook
Twitter
Instagram
|
ইশরাক হোসেন (Ishraque Hossain) একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য। তিনি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র। তিনি ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপির মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২৫ সালের ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ২০২০ সালের নির্বাচনের ভিত্তিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে।
প্রারম্ভিক ও শিক্ষা জীবন
ইশরাক হোসেন ১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর রাজধানী ঢাকা শহরে কেটেছে। তিনি ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে 'ও' লেভেল এবং 'এ' লেভেল সম্পন্ন করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে ভর্তি হন। সেখানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে পড়াশোনা শেষ করে তিনি কিছু সময় যুক্তরাজ্যে থেকে বিভিন্ন স্থানীয় মোটরগাড়ি সংস্থায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন। তিনি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক। তার পিতা সাদেক হোসেন খোকা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিক ও ঢাকার মেয়র। তিনি পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।
রাজনৈতিক জীবন
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ইশরাক হোসেন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রাথমিক ফলে তিনি ২ লাখ ৩৬ হাজার ভোট পান, আর আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস ৪ লাখ ২৪ হাজার ভোট পেয়ে বিজয়ী হন।
বিএনপি এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে এবং ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলে। ৩ মার্চ ২০২০-এ, ইশরাক হোসেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে নির্বাচনী ফল বাতিল এবং নিজেকে প্রকৃত বিজয়ী ঘোষণার আবেদন জানিয়ে মামলা দায়ের করেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এবং শেখ ফজলে নূর তাপসসহ আটজনকে বিবাদী করা হয়।
আদালতের রায়
২৭ মার্চ ২০২৫ সালে ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম রায় প্রদান করেন। রায়ে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদে বিজয় বাতিল করা হয় এবং ইশরাক হোসেনকে প্রকৃত বিজয়ী ও বৈধ মেয়র হিসেবে ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আদালতে ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। এই রায়ের ফলে প্রায় পাঁচ বছর পর নির্বাচনের ফলাফল পরিবর্তিত হয়। এরপর ২৮ এপ্রিল ২০২৫ সালে তাকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
সমালোচনা
মেয়র হওয়ার জন্য শপথ পরানোর দাবিতে তার সমর্থকদের করা আন্দোলন সমালোচিত হয় ও বিতর্কের সৃষ্টি করে। উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, মেয়াদ শেষ হয়েছে বিধায় সরকার আর শপথ পড়াবে না।
Quotes
Total 0 Quotes
Quotes not found.