photo

Iqbal Hasan Mahmud Tuku

Former Minister of State for Power, Energy and Mineral Resources of Bangladesh
Date of Birth : 10 May, 1950 (Age 75)
Place of Birth : Sirajganj District, Bangladesh
Profession : Politician
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
ইকবাল হাসান মাহমুদ টুকু (Iqbal Hasan Mahmud Tuku) বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতিবিদ এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া সিরাজগঞ্জ-২ এর প্রাক্তন সংসদ সদস্য।

প্রাথমিক জীবন

ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাঁতী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল্লাহ আল মাহমুদ তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের শিল্প ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী ছিলেন। সাবেক উপ প্রধানমন্ত্রী এম এ মতিন তার ভগ্নীপতি।

রাজনৈতিক জীবন

ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি ৭ মে ১৯৮৬ সালের তৃতীয় ও ৩ মার্চ ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৭ সালের ২১ শে মার্চ বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করে, অবৈধ উপায়ে ২৫ কোটি টাকা আদায় করার অভিযোগ আনা হয়। ২০০৭ সালের ১৫ নভেম্বর তাকে এই মামলায় বিশেষ আদালত নয় বছরের কারাদন্ডে দণ্ডিত করে। তিনি ২০০৭ সালের ডিসেম্বরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন। ১৬ জুন ২০১১-তে তাকে বাংলাদেশ হাইকোর্ট খালাস দেওয়া হয়। ৪ ডিসেম্বর ২০১১-এ দুর্নীতি দমন কমিশন এই রায়ের বিরুদ্ধে আপিল করে। ২৭ জানুয়ারী ২০১৪-এ আপিল বিভাগে তাকে খালাস দেওয়া হয়েছিল। তিনি একটি আপিল দায়ের করেছিলেন যা ২০১৬ সালে নিষ্পত্তি করা হয়েছিল এবং আপিল বিভাগে একটি নতুন শুনানির আদেশ দেওয়া হয়েছিল।

Quotes

Total 0 Quotes
Quotes not found.